Logo
Logo
×

খেলা

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান?

কী অবাকই হয়েছেন? শিরোনাম পড়ে অনেকেই হয়তো বিষ্মিত হয়েছেন। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আসলে এই মুহূর্তে কীভাবে সম্ভব? আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্ট তো এখন নেই। আসলে আপনি ঠিকই ধরেছেন।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সিনিয়ররা মুখোমুখি হচ্ছেন না। তবে অনেকটা জাতীয় দলের আদলে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আর এটা কোনো দ্বিপক্ষীয় সিরিজ নয়, এশিয়ান গেমসে। ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে ইতিমধ্যে ক্রিকেটের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

জাপানের আইচি ও নাগোয়া শহরে হবে এবারের এশিয়ান গেমস। এই প্রতিযোগিতায় সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিপরীতে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে বাকি ৬ দল। ‘এ’ গ্রুপের আফগানিস্তান, জাপান, নেপালের বিপরীতে ‘বি’ গ্রুপে আছে—হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ ২ দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

টি-টোয়েন্টি সংস্করণের এই প্রতিযোগিতায় একবারই দেখা হওয়ার সুযোগ আছে ভারত-পাকিস্তানের। সেটি সেমিফাইনাল কিংবা ফাইনালে। এশিয়ান গেমসে চতুর্থবারের মতো ক্রিকেট হতে যাচ্ছে। পুরুষ দলের টুর্নামেন্ট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। বিপরীতে মেয়েদের টুর্নামেন্ট হবে ৮ দল নিয়ে। টুর্নামেন্ট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কে কার প্রতিপক্ষ সেটিও চূড়ান্ত হয়েছে। ভারত-জাপান, বাংলাদেশ-চীন, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড ম্যাচ হবে।

অন্যদিকে রাজনৈতিক কারণে এক যুগের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। দুই দলের ভরসা তাই আইসিসি-এসিসির মতো টুর্নামেন্টই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন