Logo
Logo
×

খেলা

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এবারও দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু দুর্ভাগ্য মেসি-মার্টিনেজদের। শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে আলবিসেলেস্তেদের। তাই তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা এবার অপূর্ণই রয়ে গেল। তবে ২০৩০ বিশ্বকাপের আগে তারা পেল বড় এক সুখবর। দ্য সান এর প্রতিবেদন।

এবারের গ্রীষ্মের বিশ্বকাপ জিততে না পারার কষ্ট এখনও তাড়া করছে লিওনেল মেসি ও তার সতীর্থদের। ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে যায় তারা। তবে হেরে যাওয়ার পরও আর্জেন্টিনা বুয়েনস আইরেসে বাস প্যারেড করেছিল।

এবার পরের বিশ্বকাপের আগেই তারা পেয়ে গেল বড় স্বস্তির খবর। ফিফার এক অভূতপূর্ব সিদ্ধান্তে এবার ছয়টি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করবে। এর ফলে আর্জেন্টিনাকে কঠিন বাছাইপর্বের মধ্য দিয়ে যেতে হবে না।

বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েও নিজেদের মাটিতে একটি করে ম্যাচ আয়োজন করবে। এই কারণেই এই তিন দেশ সরাসরি টুর্নামেন্টে জায়গা পেয়ে যাচ্ছে।

বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের এই আসরে সহ-আয়োজক থাকবে এই তিনটি দক্ষিণ আমেরিকার দেশ। চার বছর আগে কাতারে তৃতীয়বারের মতো শিরোপা জেতা আর্জেন্টিনা এবার রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে একটি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ১৯৩০ সালে ফাইনালিস্ট হওয়ার পুরস্কার হিসেবেই তারা এই সুযোগ পাচ্ছে।

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে। এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচ। গত মাসে জার্মানিকে টাইব্রেকারে চমক জাগানো জয় দেওয়া প্যারাগুয়ে ম্যাচ আয়োজন করবে আসুনসিওনের এস্তাদিও ওসভালদো দোমিনগেজ দিব্বে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন