Logo
Logo
×

খেলা

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেলকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগকারীর সংবেদনশীল ছবি বা তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে তার ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গত মাসে হুগলির মোগরা থানায় অভিষেক পোরেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

অভিযোগকারীর দাবি, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোরেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করেন। এসব বিষয় ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগকারী দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে তাদের পরিচয় হয়। এরপর এপ্রিল থেকে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। চন্দননগরে প্রথম দেখা হওয়ার পর অভিষেক তাকে বিয়ের আশ্বাস দিয়ে মানকুণ্ডুর একটি ফ্ল্যাটে নিয়ে যান, যেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনা ঘটে।

অভিযোগকারী আরও দাবি করেন, দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়েও আলোচনা হয়েছিল। এর মাঝেই অভিষেক অন্য নারীদের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে জোরপূর্বক আটকে রাখা, খাবার থেকে বঞ্চিত করা এবং একা করে রাখার মতো ঘটনাও ঘটেছে। এমনকি অভিষেকের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার দাবি তুলেছেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ১৪ জুলাই দেওয়া এক আদেশে মোগরা থানার পুলিশকে অভিষেক পোরেলকে খুঁজে বের করে গ্রেপ্তারের প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার নির্দেশও দেওয়া হয়।

আদালত জানিয়েছে, পুলিশের ৬ জুলাইয়ের প্রতিবেদনে একটি পেনড্রাইভ বা স্টোরেজ ডিভাইস জব্দের কথা উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে মামলার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য সংরক্ষিত থাকতে পারে। এসব তথ্য যাতে অন্য কারও কাছে ছড়িয়ে না পড়ে, ফলে অভিযুক্তদের থেকে প্রয়োজনীয় ডিভাইস জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

তবে অভিষেক পোরেলের বিরুদ্ধে আনা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন