Logo
Logo
×

খেলা

ফাইনালের আগে মেসির খোলা চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

ফাইনালের আগে মেসির খোলা চিঠি

বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনালের আগে আবেগে ভাসলেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে মেগা ফাইনালে মাঠে নামার আগে সতীর্থ, কোচিং স্টাফ এবং পুরো আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া একটি বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিবেদন এনডিটিভির। 

ইনস্টাগ্রামে দলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘ট্রফি জেতাই সবকিছু নয়; বরং সবচেয়ে মূল্যবান ছিল এই দীর্ঘ পথচলা, একসঙ্গে লড়াই করা এবং একটি পরিবারের মতো প্রতিটি মুহূর্ত ভাগ করে নেয়া।’

তিনি বলেন, ‘এই এত বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কখনোই শুধু শিরোপা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল।’ আরও জানান, প্রতিদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন, কঠিন সময় একসঙ্গে পার করা, জয়-পরাজয় ভাগ করে নেয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

জাতীয় দলের সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। মেসি মনে করেন, যারা প্রতিদিন নীরবে পরিশ্রম করে দলটিকে একটি পরিবারের রূপ দিয়েছেন, তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আগামীকালের ফল কী হবে, সেটি নিয়ে ভাবতে চান না মেসি। তার বিশ্বাস, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস লিখেছে, যা সময়ের সঙ্গে কখনো মুছে যাবে না। এই যাত্রা ও স্মৃতিগুলো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এই ফাইনাল ম্যাচটিকেই অনেকের মতে মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ, এমনকি এটি তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারেরও শেষ ম্যাচ হতে পারে। তবে ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধিনায়ক মেসি ভবিষ্যৎ নিয়ে নয়, বরং বর্তমান মুহূর্ত নিয়েই মনোযোগী ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন