Logo
Logo
×

খেলা

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

দীর্ঘ অপেক্ষার অবসান। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ফ্রান্সকে মাটিতে নামিয়ে ষোলো বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোজারা।

শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশরা। এর আগে ২০১০ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপের সেমিতে উঠেছিল স্পেন। ওই আসরেই প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা।

২০০৬ সালে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর বিশ্বকাপের নকআউট পর্বে টানা নয়টি ম্যাচে অপরাজিত ছিল স্পেন। ৭টি জয়ের সাথে ২টিতে ড্র করে তারা। ড্র হওয়া দুটি ম্যাচে টাইব্রেকারে হারে স্প্যানিশরা। টাইব্রেকারে নির্ধারিত হওয়া ম্যাচগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ড্র’ হিসেবে ধরা হয়। আজ জয়ের সংখ্যাটাকে নিয়ে গেল আটে।

শুধু তাই নয়? ফরাসিদের হারিয়ে ফুটবলের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ল স্পেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন