Logo
Logo
×

খেলা

যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২২ পিএম

যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দুই ম্যাচ খেলেই আর্জেন্টিনা তাদের গ্রুপের শীর্ষস্থান সুনিশ্চিত করেছে। আগামীকাল রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে। ম্যাচটি নিয়মরক্ষার হলেও বেঞ্চ শক্তি পরীক্ষা করবেন কোচ লিওনেল স্কালোনি। তাদের প্রতিপক্ষ জর্ডান ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Argentina-Jordan live watch)।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। 

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন