Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের মাঝেই সুখবর পেল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

বিশ্বকাপের মাঝেই সুখবর পেল বাংলাদেশ

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে সেরা চারে থেকে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানে পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ আসরের দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পাশাপাশি গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে নাটকীয় ম্যাচে হারিয়ে শ্রীলঙ্কা শেষ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয়। শেষ ওভারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে চামারি আতাপাত্তুর দল। স্বাগতিক হওয়ায় ২০২৮ বিশ্বকাপে পাকিস্তানের জায়গা আগে থেকেই নিশ্চিত।

২০২৬ সালের ৬ জুলাই নারী টি-টোয়েন্টি দলের র‌্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি। সেই তারিখে র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ অবস্থানে থাকা দল দশম ও শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী, সেই অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। ফলে দশম দল হিসেবে আইরিশদের অবস্থান অনেকটা পাকা।

এদিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে সেরা পাঁচে আছে—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন