Logo
Logo
×

খেলা

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন নেইমার। এমনটি জানিয়েছেন ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

তিনি জানান, গ্রুপের শেষ ম্যাচে নামার জন্য মুখিয়ে আছেন নেইমার। মে মাস থেকে মাঠের বাইরে। কাফ মাসেলে চোট সারিয়ে গত সপ্তাহে ব্রাজিলের ট্রেনিংয়ে যোগ দেন নেইমার।

মার্টিনেল্লি সাংবাদিকদের বলেন, ‘নেইমার মাঠে নামার জন্য উদগ্রীব। সবাই ওর মান জানে। ও খুবই মোটিভেটেড। আমাদের দলে ওর মতো একজন প্লেয়ার থাকায় খুশি।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, মায়ামিতে বৃহস্পতিবারের ম্যাচে পাওয়া যাবে নেইমারকে। তবে প্রথম একাদশে নয়, বেঞ্চে শুরু করবেন। ২০২৩ অক্টোবরের পর আর দেশের জার্সিতে খেলেননি নেইমার। এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে একনম্বরে আছে ব্রাজিল। মরক্কোর পয়েন্টও সমান। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে ব্রাজিল। গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করাই লক্ষ্য।

আনচেলত্তি বলেন, ‘আমরা মায়ামিতে জিতে গ্রুপের একনম্বর দল হিসেবে নকআউটে যেতে চাই। এখানকার হোটেলে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। এখানেই পরের রাউন্ডের ম্যাচ খেলা উচিত। দ্বিতীয় স্থানে শেষ করলে, আমাদের মেক্সিকোতে খেলতে যেতে হবে। পুরো সূচি বদলে যাবে। আমাদের মানসিকতা জিতে এখানে থাকা। এখানে ট্রেনিং সেন্টার এবং ক্যাম্প খুবই ভালো।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন