আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে অস্ট্রিয়া ম্যাচের দোরগোড়ায়। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই।
লিওনেল মেসির এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ।
এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।



