Logo
Logo
×

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতা ফেরাল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতা ফেরাল বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। কিন্তু স্বাগতিক ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এক গোল পিছিয়ে পড়ার পর বিরতির ঠিক আগমুহূর্তে দৃষ্টিনন্দন গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। তার গোলে ১-১ সমতায় স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা। 

শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুর একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

ম্যাচের শুরু থেকেই ভারতের বিপক্ষে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে পা ছোঁয়াতে পারেননি তহুরা খাতুন। দুই মিনিট পর বক্সে ঢুকে ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকলের মুখে বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। 

৪১ মিনিটে আবারও গোলের সুযোগ পান তহুরা। কিন্তু তার নেয়া শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারিজাদার গোলে লিড পায় স্বাগতিকরা। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান ১০ নম্বর জার্সিধারী ফুটবলার।

দুই মিনিট পর আনিকার বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ভারতের গোলকিপার। তবে যোগ করা সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে দলটি। তহুরার চমৎকার পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান ঋতুপর্ণা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন