Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে অস্ট্রিয়ার চূড়ান্ত দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:৪২ পিএম

বিশ্বকাপে অস্ট্রিয়ার চূড়ান্ত দল ঘোষণা

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রিয়ালের ডেভিড আলাবাকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলে আরও আছেন রেড স্টার বেলগ্রেডের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড এবং দেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় মার্কো আর্নাউটোভিচকে। আক্রমণভাগে কোচের মূল ভরসা এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

দলে অধিনায়ক ডেভিড আলাবা, সাবিতজার এবং আর্নাউটোভিচের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া হয়েছে।

ইংল্যান্ড ও জার্মানি ছেড়ে অস্ট্রিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া দুই মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা এবং পল ওয়ানারকে সরাসরি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ রাংনিক।

চোটের কারণে নিয়মিত ডিফেন্ডার গেরনট ট্রাউনার এবং ম্যাক্সিমিলিয়ান ওবারকে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছে।

বিশ্বকাপে অস্ট্রিয়া খেলবে ‘গ্রুপ জে’তে প্রতিপক্ষ দলগুলো হলো আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।

অস্ট্রিয়ার স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ (ব্রন্ডবি), আলেকজান্ডার শ্লেগার (আরবি সালজবার্গ), ফ্লোরিয়ান উইগেল (ভিক্টোরিয়া পিলসেন)।

ডিফেন্ডার: ডেভিড আলাবা (অধিনায়ক - রিয়াল মাদ্রিদ), কেভিন ডানসো (টটেনহ্যাম), ডেভিড অ্যাফেনগ্রুবার (এলচে), মার্কো ফ্রিডল (ওয়েডার ব্রেমেন), ফিলিপ লিয়েনহার্ট (ফ্রাইবার্গ), ফিলিপ মেনি (মেইঞ্জ), স্টেফান পোশ (মেইঞ্জ), আলেকজান্ডার প্রাস (হফেনহেইম), মাইকেল স্বোবোদা (ভেনেসিয়া)।

মিডফিল্ডার : মার্সেল সাবিতজার (বরুসিয়া ডর্টমুন্ড), ক্রিস্টোফ বাউমগার্টনার (আরবি লাইপজিগ), কার্নি চুকুউয়েমেকা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান গ্রিলিচ (ব্রাগা), কনরাড লাইমার (বায়ার্ন মিউনিখ), জাভার শ্লেগার (আরবি লাইপজিগ), রোমানো শ্মিড (ওয়েডার ব্রেমেন), আলেসান্দ্রো শপফ (ডব্লিউএসি), নিকোলাস সিওয়াল্ড (আরবি লাইপজিগ), পল ওয়ানার (পিএসভি আইন্দহোভেন), প্যাট্রিক উইমার (উলফসবার্গ)।

ফরওয়ার্ড: মার্কো আর্নাউটোভিচ (রেড স্টার বেলগ্রেড), মাইকেল গ্রেগরিচ (অগসবার্গ), সাসা কালাজদিচ (লাস্ক)।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন