Logo
Logo
×

খেলা

স্কোয়াডে আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী ১৭ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

স্কোয়াডে আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী ১৭ জন

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এই দলে কিছুটা চমক রয়েছে। কাতারের বিশ্বকাপ জয়ী দলের ১৭ জনের সঙ্গে নতুন মুখ ৯ জন, যারা প্রথমবার বিশ্বমঞ্চে খেলবেন।

বিশ্বকাপ ও দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে জেতা স্কোয়াডের মূল খেলোয়াড়দের রেখেছেন স্কালোনি। দলের হাল ধরবেন লিওনেল মেসি। ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি। প্রায় সাড়ে তিন বছর আগে শ্রেষ্ঠত্ব অর্জন করা দলের কিছু খেলোয়াড় বিভিন্ন কারণে বাদ পড়েছেন। বয়সের কারণে আরমানি ও ডি মারিয়া জায়গা পাননি। ইনজুরিতে ফয়েথ বাদ পড়েছেন। ফিটনেস শঙ্কায় ডাক পাননি আকুনা।

তাদের জায়গায় বার্কো ও নিকো পাজের মতো কিছু তরুণ প্রতিভাবান সুযোগ পেয়েছেন। ইনজুরির কারণে গত বিশ্বকাপে খেলতে না পারা লো সেলসো ও নিকো গঞ্জালেজ ফিরেছেন। পালমেইরাসের জার্সিতে দারুণ ফর্মে থেকে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেজ।

স্কোয়াডের কাতারে বিশ্বকাপ জয়ীরা

এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মোন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মেদিনা, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেজ।

বাদ পড়লেন যারা

ফ্রাঙ্কো আরমানি, হের্মান পেসেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনা, গিদো রদ্রিগেস, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালা।

স্কোয়াডে ৯ নতুন মুখ

হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন