Logo
Logo
×

খেলা

সিটি থেকে বিদায় নিচ্ছেন গার্দিওলা, আসছেন মারেস্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৪২ পিএম

সিটি থেকে বিদায় নিচ্ছেন গার্দিওলা, আসছেন মারেস্কা

চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী মৌসুমে আর সিটির দায়িত্বে থাকছেন না এই স্প্যানিশ কোচ। ফলে বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দুটিই হতে যাচ্ছে সিটির ডাগআউটে গার্দিওলার শেষ উপস্থিতি। খবর স্প্যানিশ গণমাধ্যম এএস স্পোর্টসের। 

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল যুগ উপহার দেন গার্দিওলা। তার অধীনে গত ১০ মৌসুমে সিটি জিতেছে মোট ২০টি শিরোপা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি কারাবাও কাপ, ৪টি এফএ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ১টি চ্যাম্পিয়নস লিগ, ১টি উয়েফা সুপার কাপ এবং ১টি ক্লাব বিশ্বকাপ।

চলতি মৌসুমেও সিটি জিতেছে কারাবাও কাপ ও এফএ কাপ। পাশাপাশি প্রিমিয়ার লিগ জিততে পারলে আরও একটি ট্রেবল পূর্ণ করার সুযোগ রয়েছে তাদের সামনে।

গার্দিওলার উত্তরসূরি হিসেবেও ইতোমধ্যে একজনকে নাকি চূড়ান্ত করেছে ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান কোচ এনজো মারেস্কা ক্লাবটির নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি ইতোমধ্যে চুক্তিতে সই করেছেন এবং আগামী মৌসুমের দল গঠনের কাজও শুরু করেছেন।

সিটির বর্তমান স্পোর্টিং ডিরেক্টর হুগো ভিয়ানা মারেস্কাকেই বেছে নিয়েছেন গার্দিওলার উত্তরসূরি হিসেবে। ক্লাবের কাঠামো ও কাজের ধরন সম্পর্কে ভালো ধারণা থাকায় তাকে এই কঠিন দায়িত্ব দেয়া হয়েছে। চেলসিতে সফল সময় কাটানোর পর মারেস্কা সিটির দায়িত্ব নিতে যাচ্ছেন। তার অধীনে চেলসি জিতেছিল কনফারেনস লিগ ও ক্লাব বিশ্বকাপ। তবে বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে চলতি মৌসুমেই তাকে বরখাস্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন