Logo
Logo
×

খেলা

অস্ত্রোপচার হলো মদ্রিচের, বিশ্বকাপে কি খেলতে পারবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

অস্ত্রোপচার হলো মদ্রিচের, বিশ্বকাপে কি খেলতে পারবেন

এসি মিলান ও ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে গুরুতর চোট পেয়েছেন। এরই মধ্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। গালের হাড় ভেঙে যাওয়ার এই চোট তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।

গত রোববার (২৬ এপ্রিল) এসি মিলান ও জুভেন্টাসের মধ্যকার ০-০ ড্র ম্যাচে সান সিরোতে এই চোট পান মদ্রিচ। হাওয়ায় থাকতে বল দখলের লড়াইয়ে জুভেন্টাসের মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে মাথায় মাথা লেগে গুরুতর আঘাত পান তিনি।

৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার ম্যাচের শেষ ১০ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে ব্যথা থাকা সত্ত্বেও ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সাইডলাইনে উপস্থিত ছিলেন। পরবর্তীতে পরীক্ষায় তার বাম গালের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং দ্রুত অস্ত্রোপচার করা হয়।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মদ্রিচের ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি লুকার সঙ্গে কথা বলেছি, তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি বিশ্বাস করি, সে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা দেব।’ প্রতিবেদন গোল ডটকমের। 

তিনি আরও জানান, দলের অধিনায়ক হিসেবে মদ্রিচ আসন্ন বড় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদী।

অস্ত্রোপচারের পর সুস্থ হতে সময় লাগায় এসি মিলানের হয়ে বাকি ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবুও চলতি মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ৩৪ ম্যাচের মধ্যে ৩২টিতেই তিনি একাদশে ছিলেন। মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, আরও এক বছর থাকার অপশন রয়েছে তার সামনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন