Logo
Logo
×

খেলা

নেইমারকে বিশ্বকাপ দলে চান বেশিরভাগ ব্রাজিলিয়ান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

নেইমারকে বিশ্বকাপ দলে চান বেশিরভাগ ব্রাজিলিয়ান

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে ২০২৬ বিশ্বকাপে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে এখনো ব্রাজিলের অধিকাংশ মানুষ। ডাটাফোলহার এক জরিপের বরাত দিয়ে ওয়ান ফুটবল জানিয়েছে, ৫৩ শতাংশ ব্রাজিলিয়ান চান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে স্কোয়াডে রাখুক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই জরিপের পর এখন সবার নজর আগামী ১৮ মে’র দিকে। ওই দিনই ইতালিয়ান কোচ আনচেলত্তি বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দল চূড়ান্তভাবে ঘোষণা করবেন।

এপ্রিল ৭ থেকে ৯ তারিখের মধ্যে পরিচালিত জরিপে ব্রাজিল জাতীয় দলে ১০ নম্বর জার্সিধারীর অন্তর্ভুক্তি নিয়ে ৩৪ শতাংশ মানুষ ছিলেন নেইমারের বিপক্ষে। আর নিরপেক্ষ মতামত দিয়েছেন ৮ শতাংশ মানুষ। আর কোনো মতামত নেই ৫ শতাংশ ব্রাজিলিয়ানের। 

নতুন এই পরিসংখ্যান আগের তুলনায় নেইমারের সমর্থন বৃদ্ধিরই ইঙ্গিত দিয়েছে। গত বছরের জুনে পরিচালিত একই জরিপে ৪৮ শতাংশ মানুষ নেইমারকে দলে দেখতে চেয়েছিলেন, যেখানে বিরোধিতা ছিল ৪১ শতাংশ।

ডাটাফোলহা ব্রাজিলের ১৩৭টি পৌরসভায় ১৬ বছর বা তার বেশি বয়সী ২ হাজার ৪ জন মানুষের সাথে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ পরিচালনা করে।এই জরিপের ত্রুটির সীমা ±২ শতাংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন