Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের ২২ জন চূড়ান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের ২২ জন চূড়ান্ত

বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে স্কোয়াডের ২২ জনের নাম চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি পাওয়া ক্রিস্টিয়ান রোমেরোর চোট আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছিল। টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে মাঠ ছাড়তে বাধ্য হওয়া এই ডিফেন্ডারের ডান পায়ের লিগামেন্টে আঘাত ধরা পড়ে। তবে জানা যায়, তার সুস্থ হতে সময় লাগবে ছয় থেকে আট সপ্তাহ; যা কিছুটা স্বস্তি দিয়েছে দলকে।

তবুও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে স্কালোনি বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন। এই অবস্থায় লিওনার্দো১ বালের্দিকে প্রধান বিকল্প হিসেবে ধরা হচ্ছে, আর দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা। চোট থাকা সত্ত্বেও রোমেরো চূড়ান্ত দলে থাকবেন।

এদিকে চোটের কারণে জুয়ান ফয়েথ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে দলে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে জায়গা পাওয়ার লড়াই আরও জমে উঠেছে। বর্তমানে নিশ্চিত নামগুলোর মধ্যে রয়েছেন রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও বালের্দি।

পঞ্চম ডিফেন্ডার হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সেনেসি। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ ক্লাব বোর্নমাউথে নিয়মিত খেলছেন।

অন্যদিকে, মার্সেইয়ের হয়ে খেলা মেদিনা কিছুটা পিছিয়ে রয়েছেন। সর্বশেষ তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে।

যাদের ডাক পাওয়া প্রায় নিশ্চিত গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই);

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ);

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেস (অ্যাথলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো), থিয়াগো আলমাদা (অ্যাথলেতিকো মাদ্রিদ);

ফরোয়ার্ড: গুলিয়ানো সিমিওনে (অ্যাথলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে লোপেজ (পালমেইরাস)।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন