Logo
Logo
×

খেলা

মিরপুরে বিতর্ক নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ জানাল পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

মিরপুরে বিতর্ক নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ জানাল পাকিস্তান

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা দ্বিতীয় সিরিজ জেতার নজির গড়ল বাংলাদেশ। ২০১৫ সালে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর এবার রোমাঞ্চকর এক ম্যাচ জিতে পাকিস্তানকে ২–১ ব্যবধানে সিরিজ হারিয়েছে স্বাগতিকরা। তবে ম্যাচের ফল ছাপিয়ে একটি সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে।

রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ২৯০ রান। জবাবে সালমান আলী আঘার সেঞ্চুরির পরেও নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানেই অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান।

এই ম্যাচের শেষ ওভারটি ছিল নাটকীয়তায় ভরা। বোলিংয়ে ছিলেন রিশাদ হোসেন এবং স্ট্রাইকে শাহিন শাহ আফ্রিদি। এক পর্যায়ে পাকিস্তানের দরকার পড়ে ২ বলে ১২ রান। রিশাদের করা পরের বলটি ঠিকমতো কানেক্ট করতে পারেননি শাহিন। বলটি লেগ স্টাম্পের বাইরে হওয়ায় আম্পায়ার প্রথমে ওয়াইড দেন।

তবে বাংলাদেশ এলবিডব্লিউর রিভিউ আবেদন করলে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শাহিনের ব্যাটের কোণায় লেগে গেছে। ফলে এলবিডব্লিউ হয়নি এবং ব্যাটে লাগার কারণে ওয়াইডও বাতিল হয়ে যায়। এতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। শেষ বলে স্টাম্পিং হয়ে যান শাহিন, আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। খেলা শেষে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, বড় পর্দায় রিপ্লে দেখে ধারণা নিয়ে পরে বাংলাদেশ রিভিউ নেয়ার সুযোগ পেয়েছে, যা ক্রিকেটীয় চেতনার পরিপন্থি।  

পাকিস্তানের আরও অভিযোগ, রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত সর্বোচ্চ ১৫ সেকেন্ড সময়সীমা পার হওয়ার পরও বাংলাদেশকে রিভিউ নেওয়ার অনুমতি দেয়া হয়েছে। যেহেতু সম্প্রচারে কোনো টাইমার প্রদর্শিত হয়নি, তাই বাংলাদেশ সময়মতো রিভিউ নিয়েছিল কি না তা স্পষ্টভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

নির্ধারিত সময় পার হওয়ার পর রিভিউ নেয়া হয়ে থাকলে সেটি ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলেছে। যদিও ম্যাচের ফল পরিবর্তনের সুযোগ নেই। তবে পিসিবি ম্যাচ রেফারির কাছ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থার আশা করছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এই বিষয়টি প্রকাশ্যে স্বীকৃতি দেয়া হোক।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন