নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল।
এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার শিরোপা জেতে ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় তারা। এবার সূর্যকুমারের অধিনায়কত্বে তৃতীয়বারের মতো শিরোপা জয় করল টিম ইন্ডিয়া।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে রেকর্ড ২৫৫ রান তোলে। সাঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান এবং ইশান কিশান ২৫ বলে ৫৪ রান করেন। শেষ দিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। টিম সিপার্ট সর্বোচ্চ ৫২ রান করেন এবং অধিনায়ক মিচেল সেন্টনার করেন ৪৩ রান। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন, আর অক্ষর প্যাটেল শিকার করেন ৩ উইকেট।
এই জয়ে ভারতীয় ক্রিকেট ইতিহাসে আরেকটি গৌরব যোগ হলো, যা ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।



