Logo
Logo
×

খেলা

ইরান-ইসরায়েল সংঘাতে ওমরাহ শেষে ফেরার পথে আটকে পড়লেন মুশফিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

ইরান-ইসরায়েল সংঘাতে ওমরাহ শেষে ফেরার পথে আটকে পড়লেন মুশফিক

ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ সম্পন্ন করে দেশে ফেরার পথে ফ্লাইট জটিলতায় পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মুশফিক লিখেছেন, কয়েক দিন আগে তিনি ওমরাহ হজ্জের জন্য মক্কায় গিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ হজ্জ সম্পন্ন করেছেন। শনিবার দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা থাকলেও জেদ্দা থেকে ইমিরেটস EK-0806 ফ্লাইটে ওঠার পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে আসে।

উৎকণ্ঠা প্রকাশ করে তিনি আরও জানান, বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং সেখানে হাজার হাজার যাত্রী আটকে আছেন। কবে এবং কীভাবে তারা অন্য বাংলাদেশিদের সঙ্গে মিলিত হয়ে ঢাকায় পৌঁছাতে পারবেন, তা একমাত্র আল্লাহই জানেন বলে মন্তব্য করেন মুশফিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন