Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ শেষে ফুটবল থেকে অবসর নিতে চান নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

বিশ্বকাপ শেষে ফুটবল থেকে অবসর নিতে চান নেইমার

ব্রাজিল জাতীয় দলের সাবেক অধিনায়ক নেইমার জানিয়েছেন, ইনজুরির কারণে বারবার ছিটকে যাওয়ায় এ বছরের শেষে তিনি সম্ভবত পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। তবে বিশ্বকাপে অংশগ্রহণের ইচ্ছা এখনও তার মনে রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়া নেইমার ৩৪তম জন্মদিনের ১১ দিন পর সাও পাওলো চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরেছেন। তিনি বলেন, আমি প্রতিটি বছর ধরে ধরে এগোচ্ছি, ডিসেম্বরের দিকে পরিস্থিতি দেখে অবসরের সিদ্ধান্ত নিতে পারি।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার ৭৯ গোল করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর গুরুতর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলে তার উপস্থিতি নেই। নেইমার আরও বলেন, বিশ্বকাপের বছর হওয়ায় এটি শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিলের জন্যও একটি বড় চ্যালেঞ্জ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন