Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথেই ছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। আর তিনবার সুপার ওভার খেলেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি আফগানিস্তান। তবে এই দুই দল না পারলেও ঠিকই বড় দলের বিপক্ষে জয় তুলে নিলো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম অঘটন ঘটালো সিকান্দার রাজার দল।

এই জয়ের পর ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান শ্রীলঙ্কার। ২ পয়েন্ট পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। এছাড়া চার নম্বরে আয়ারল্যান্ড ও পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান।

শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৪৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মুজারাবানি ও ইভান্স মিলে পাওয়ার প্লেতেই নেন চারটি উইকেট। এরপর চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে গড়েন ৭৭ রানের জুটি। তখন পর্যন্ত জয়ের স্বপ্ন দেখছিলো অজিরা। কিন্তু ম্যাক্সওয়েল ফিরলে আর দলকে জেতাতে পারেননি রেনশো।

ব্যক্তিগত ফিফটি পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ম্যাট রেনশো। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। দলনেতা ট্রাভিস হেড করেন ১৭ রান। বাকি ব্যাটারদের কেউই দশের কোটায় স্পর্শ করতে পারেননি। এছাড়া রানের দেখা পাননি তিনজন ব্যাটার।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় রোডেশীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। মাত্র ২১ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার তাদিয়ানসে মারুমানি।

দ্বিতীয় উইকেট জুটিটা আরও বড়। এবার রায়ান বার্লকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার ব্রায়ান বেনেট। ৩০ রানে থামে বার্লের ইনিংস। এরপর সিকান্দার রাজাকে নিয়েষ পর্য শেন্ত খেলে যান বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫৬ বলে খেলা তার ইনিংসটি সাতটি চারে সাজানো। এদিকে ২৫ রানে অপরাজিত থাকেন রাজা।

মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন