Logo
Logo
×

খেলা

নেপালের বিপক্ষেও ‘খাবি খাচ্ছে’ ইংল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

নেপালের বিপক্ষেও ‘খাবি খাচ্ছে’ ইংল্যান্ড

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচ চলছে। সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি আইসিসির সহযোগি সদস্য দল নেপাল।

আইসিসির এই সহযোগি সদস্য দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপাকে সাবেক চ্যাম্পিয়নরা। 

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা। ৪.৩ ওভার তথা মাত্র ১৫ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন। 

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট।

তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন। 

১৭ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইটে হারিয়ে মাত্র ১৩৯ রান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন