Logo
Logo
×

খেলা

ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

ছবি : সংগৃহীত

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। কারণ খেলাধুলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।”

এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিপক্ষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ভারতের বিপক্ষে খেলব না। কারণ খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়। এ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোই যথাযথ।”

বৃহস্পতিবার ক্রিকইনফোর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন