Logo
Logo
×

খেলা

শেষবারের মতো ঘরের মাঠে ম্যাচ খেলবেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম

শেষবারের মতো ঘরের মাঠে ম্যাচ খেলবেন মেসি

ছবি : সংগৃহীত

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শেষবারের মতো ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন তিনি।

আর্জেন্টিনা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে, ফলে এই ম্যাচের গুরুত্ব কাগজে-কলমে কম হলেও আবেগ-অনুভূতির দিক থেকে এটি হয়ে উঠেছে ঐতিহাসিক। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই ম্যাচকে ঘিরে ট্রেনিং সেশন উন্মুক্ত করেছে সাধারণ দর্শকদের জন্য, আর টিকিটের দাম বাড়িয়ে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত নির্ধারণ করেছে।

মেসি নিজেই জানিয়েছেন, এই ম্যাচটি তার জন্য "খুব বিশেষ" হতে যাচ্ছে। তিনি বলেন, “আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব”।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর মেসি খেলেছেন ১৯৩টি ম্যাচ, গোল করেছেন ১১২টি। অলিম্পিক স্বর্ণ, কোপা আমেরিকা, ফিনালিস্সিমা এবং বিশ্বকাপ—সবই রয়েছে তার অর্জনের তালিকায়।

আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি বলেন, “আশা করি, মেসি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। কারণ, কেউই তার বিদায়ের জন্য প্রস্তুত নয়।”

মেসির সামনে এখন ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে তার ঘরের মাঠে আজকের ম্যাচটি হতে যাচ্ছে এক আবেগঘন বিদায়ের সূচনা। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন, আরেকবার মাঠে মেসির পায়ের জাদু দেখার জন্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন