Logo
Logo
×

খেলা

এশিয়া কাপ স্কোয়াডে থাকছেন সোহান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

এশিয়া কাপ স্কোয়াডে থাকছেন সোহান

ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে চলতি আগস্টের শুরুতে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ২২ আগস্টের মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। সম্ভাব্য স্কোয়াডে বড় কোনো চমক না থাকলেও আলোচনায় উঠে এসেছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের নাম।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সোহানকে চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা প্রবল। ২০২৩ সালের ডিসেম্বরের পর জাতীয় দলে না খেললেও ঘরোয়া আসরে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট খেলেছেন ২০২৩ সালে।

জাতীয় দলে সুযোগ পাওয়া কিংবা বাদ পড়াকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন সোহান। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের হয়ে একটি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, “যে যোগ্য, যে ভালো করছে—সে-ই জাতীয় দলে সুযোগ পাওয়ার অধিকার রাখে।”

ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে আসা সোহান এখনও সেই স্বপ্ন আঁকড়ে ধরে আছেন। তার ভাষায়, “বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় গর্বের বিষয়। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

এদিকে পাকিস্তান ও ভারত ইতোমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ দল এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ খেলবে। এখন অপেক্ষা, বিসিবি আনুষ্ঠানিকভাবে কবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন