Logo
Logo
×

খেলা

পাকিস্তানে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় না থাকায় বিপাকে কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম

পাকিস্তানে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় না থাকায় বিপাকে কর্তৃপক্ষ

আরও একটি খারাপ সংবাদ পেলেন বাবর আজমমোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার এক দিন পরই কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই তারকা ক্রিকেটারের।

২০২৫-২৬ মৌসুমের জন্য আজ কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই চুক্তিতে বাবর ও রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে নিয়ে এসেছে পিসিবি।

সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে বাবর ও রিজওয়ানই শুধু ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। এবারের চুক্তিতে দুজনকে সরানোর পর ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। মানে নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই।

তবে চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। ২০২৪-২৫ মৌসুমে ২৭ জন থেকে এবার সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে ১২ জনই নতুন মুখ। আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খানের উন্নতি হয়েছে। এই পাঁচ ক্রিকেটার আছেন ‘বি’ ক্যাটাগরিতে।

পেসার শাহিন শাহ আফ্রিদিকেও ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এশিয়া কাপের স্কোয়াডেও আছেন এই বাঁহাতি পেসার। আরেক পেসার নাসিম শাহ এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও চুক্তিতে আছেন ‘সি’ ক্যাটাগরিতে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন