Logo
Logo
×

খেলা

ব্যাটিং ব্যর্থতায় পার্থের কাছে হারল টাইগাররা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম

ব্যাটিং ব্যর্থতায় পার্থের কাছে হারল টাইগাররা

ছবি : সংগৃহীত

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল টাইগার যুবারা। তবে তৃতীয় ম্যাচেই টুর্নামেটে নিজেদের দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো নূরুল হাসান সোহানের দলকে। ডারউইনে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের দল।

আগে ব্যাট করতে নেমে আজ ব্যাটিং ব্যর্থতায় পড়ে টাইগাররা। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডারও দলের হাল ধরতে পারেনি। ব্যতিক্রম ছিলেন কেবল আফিফ হোসেন। তিনি ৪৯ বলে ৪২ রান করেন। তার এই ইনিংসেই ৯ উইকেটে ১২৩ রান পায় বাংলাদেশ 'এ' দল।

ছোট সংগ্রহ ডিফেন্ড করতে নেমে টাইগার বোলাররা ভালো শুরু এনে দিয়েছিলেন। ১১ রানেই পার্থের ওপেনার ব্যাক্সটার হল্টকে বিদায় করেন হাসান মাহমুদ। এরপর আরেক ওপেনারকে দলীয় ৩৬ রানে সাজঘরেরর পথ দেখান রাকিবুল হাসান

দ্রুত আরও ৩টি উইকেট তুলে নিয়েছিলেন টাইগার বোলাররাতবে শেষ রক্ষা হয়নিজোয়েল কার্টিসের অপরাজিত ৪৪ রানের সুবাদে ১২ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ পায় পার্থ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন