Logo
Logo
×

খেলা

নিজেকে ‌‌‌‘নির্দোষ’ দাবি করে বিসিবিকে যা বলেছেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

নিজেকে ‌‌‌‘নির্দোষ’ দাবি করে বিসিবিকে যা বলেছেন তাসকিন

ছবি - জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় জিডিও হয়েছে।

কেন তাসকিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, অভিযোগের সত্যতা কতটুকু, তাসকিন আদৌ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা? তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, তাসকিনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার।

তাসকিন ইফতিখার আহমেদ মিঠুকে বলেছেন, ‘আমি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। একপক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। আমি মিরপুর থানার ওসিকে ফোন করি। তাতে অপরপক্ষ আমার ওপর ক্ষুব্ধ হয়ে থানায় জিডি করেছে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নই।’

তাসকিনের এ বক্তব্যের প্রেক্ষিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা (বিসিবি) কথা বলব। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন