Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে ক্রিকেট শেখাল বাংলাদেশ : রমিজ রাজা

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১৪ পিএম

পাকিস্তানকে ক্রিকেট শেখাল বাংলাদেশ : রমিজ রাজা

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের এমন পরাজয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা সরাসরি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে।

পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরে আছেন রমিজ রাজাও। ধারাভাষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকস’-এ কথা বলেছেন চলমান সিরিজের নানা দিক নিয়ে

জয়ের পেছনে দলীয় আত্মবিশ্বাসকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে জাকের আলীর ইনিংস আলাদা করে নজরে এসেছে তার, ‘পাকিস্তান ৩-০তে সিরিজ জিতে এসেছিল, তাই ফেবারিট ছিল। কিন্তু বাংলাদেশ সমর্থকদের সামনে যেভাবে খেলেছে, সেটা প্রশংসার দাবি রাখে। জাকের আলী অসাধারণ খেলেছে।’

রমিজ পাকিস্তান দলে স্পেশালিস্ট স্পিনারের অনুপস্থিতিও তুলে ধরেন, ‘এই কন্ডিশনে একজন নিয়মিত স্পিনার খুব জরুরি। আজ পাকিস্তানের একটাও স্পেশালিস্ট স্পিনার ছিল না। বিপরীতে বাংলাদেশের রিশাদ মার খেলেও নিয়মিত বোলার। কঠিন সময় স্পেশালিস্ট বোলারই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন