Logo
Logo
×

খেলা

কলম্বো টেস্ট : রানআউট থেকে বেঁচে মধ্যাহ্নবিরতিতে সাদমান-শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:৫৭ পিএম

কলম্বো টেস্ট : রানআউট থেকে বেঁচে মধ্যাহ্নবিরতিতে সাদমান-শান্ত

ছবি - সাদমান

কলম্বো টেস্টের প্রথম দিনে ২ উইকেটে ৭২ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। সাদমান ইসলাম ৪৩ রান আর নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন।

এই সেশনের শেষ বলে রানআউটের শিকার হতে পারতেন সাদমান। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বল গালি অঞ্চলে ঠেলে দিয়েছিলেন শান্ত। কিন্তু রান নেবেন কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। অপরপ্রান্ত থেকে সাদমানও এগিয়ে গেলেন। শেষপর্যন্ত রানটি নিয়েই ফেললেন তারা।

কিন্তু ফিল্ডার পাথুম নিশাঙ্কার থ্রো করা বলে সরাসরি স্টাম্প ভাঙলে আউট হয়ে যেতেন সাদমান। কিন্তু ভাগ্যক্রমে বলটি সরাসরি স্টাম্পে হিট করেনি। ফলে নিশ্চিত রানআউট থেকে বেঁচে যান সাদমান।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন