ছবি - মমিনুল
১৭তম ওভারে আক্রমণে আসেন শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তাঁর প্রথম বলটি বেশ খাটো লেংথের ছিল। মুমিনুল অফসাইডে চাইলে যেকোনো জায়গায় খেলতে পারতেন। কিন্তু অবিশ্বাস্যভাবে কাভারে বদলি ফিল্ডার পভন রত্নায়েকের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে আউট হলেন!
৩৯ বলে ২১ রানে মুমিনুলের সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু হলো। সাদমানের সঙ্গে তাঁর ৭১ বলে ৩৮ রানের জুটিও ভাঙল। চারে নেমেছেন নাজমুল হোসেন।



