Logo
Logo
×

খেলা

দুইবার জীবন পাওয়ার পরও ০ রানে ফিরলেন বিজয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:৩৬ এএম

দুইবার জীবন পাওয়ার পরও ০ রানে ফিরলেন বিজয়

ছবি - সাজঘরে ফিরে যাচ্ছেন বিজয়

শ্রীলঙ্কা সফরে গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরেছিলেন এনামুল হক বিজয়। আর দ্বিতীয় ইনিংসের আউট হয়েছিলেন ৪ রান করে। বাজে পারফরম্যান্সের কারণে কেউ কেউ ভেবেছিলেন, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ডানহাতি ব্যাটারকে দলে নেবে না বাংলাদেশ।

কিন্তু না। বিজয়কে আরও একটি সুযোগ দিয়েছে বাংলাদেশ। এবারও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও ডাক মেরেছেন বিজয় (১০ বলে ০)। অর্থাৎ সর্বশেষ তিন টেস্ট ইনিংসের দুটিতেই খালি হাতে ফিরলেন তিনি।

ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতর কানায় লেগে বোল্ড হন বিজয়।

আউট হওয়ার আগে লঙ্কান ডানহাতি পেসারের বলে আরও দুইবার জীবন পান তিনি। ইনিংসের তৃতীয় ওভারে আসিথার বলে বিজয়ের ক্যাচ ফেলে দেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। পরের বলে তৃতীয় স্লিপে আবার ক্যাচ তোলেনে এ ডানহাতি ব্যাটার।
এ সময় বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫ রান। সাদমান ইসলাম ৫ আর মুমিনুল ইসলাম ০ রানে অপরাজিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন