Logo
Logo
×

খেলা

তৃতীয় দিনে ৬ রান যোগ করেই অলআউট বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৮ এএম

তৃতীয় দিনে ৬ রান যোগ করেই অলআউট বাংলাদেশ

ছবি- সংগৃহীত

গল টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটেই ৪৫৮ রান করে ফেলেছিল বাংলাদেশ। তখন ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল, ৫০০ রান পেরিয়ে বিশাল একটি পুঁজি গড়তে পারবে টাইগাররা। কিন্তু গতকাল বুধবার শেষ বিকেলে হঠাৎ ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৬ রান তুলতেই হারিয়ে ফেলে আরও ৫ উইকেট। ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

শেষ বিকেলে এমন বাজে ব্যাটিংয়ের কারণে ভক্তরা আশঙ্কা করেছিলেন, সাজানো গোছানো ইনিংসেও হয়তো ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারবে না বাংলাদেশ। শেষমেশ তাই হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৪৯৫ রানে, অর্থাৎ ৫০০’র মাইলফলক থেকে ৫ রান আগে।

গলে ইনিংসের শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। এরপর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ২৬৪ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ১৪৮ ও মুশফিক ১৬৩ রানের বিশাল ইনিংস খেলেন।

শান্ত আউট হওয়ার পর পঞ্চম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৪৯ রানের জুটি করেন মুশফিক। ইনিংসের ১৪১তম ওভারে মুশফিক আউট হন। পরের ওভারে সাজঘরে ফেরেন লিটনও। ৯০ রানে আউট হয়ে টেস্টে আরও একটি সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার।

বাংলাদেশের পক্ষে নিচের দিকে আর কেউ দাঁড়াতে পারেননি।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ৩টি করে উইকেট পান মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন