Logo
Logo
×

খেলা

নতুন কোচ হিসেবে গাত্তুসোকে নিয়োগ দিল ইতালি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম

নতুন কোচ হিসেবে গাত্তুসোকে নিয়োগ দিল ইতালি

ছবি- সংগৃহীত

সাবেক মিডফিল্ডার জেনারো গাত্তুসোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি। ছাঁটাই হওয়া লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হয়েছেন গাত্তুসো। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) হেড অব ডেলিগেশন গিয়ানলুইগি বুফন এই তথ্য নিশ্চিত করেছেন। 

দুই বছরেরও কম সময়ে মধ্যে স্পালেত্তি তার চাকরি হারান। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ৩-০ গোলে পরাজয়ের পরই স্পালেত্তির বিদায় নিশ্চিত হয়। পরে মলডোভার বিপক্ষে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে তিনি শেষবারের মত ইতালির ডাগ আউটে ছিলেন। ম্যাচটিতে ইতালি ২-০ গোলে জয়ী হয়েছে। 

ইতালির হয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গাত্তুসো। ২০০৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সম্প্রতি পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে ক্রোয়েশিয়ান ক্লাব হাজুক স্পিলটের দায়িত্ব ছাড়েন। ক্রোয়েট শীর্ষ লিগে তার ক্লাব তৃতীয় স্থান পায়। 

২০১৩ সালে সুইস ক্লাব সিওনে খেলোয়াড় ও কোচ হিসেবে গাত্তুসো কোচিং ক্যারিয়ার শুরু করেন। ১৩ মৌসুম এসি মিলানে খেলার পর এই ক্লাবের হয়ে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন। কিন্তু লিগে ১০টি ম্যাচের মাত্র দুটিতে জয়ী হওয়ায় সিওন থেকে তাকে বরখাস্ত করা হয়।  ২০২০ সালে কোপা ইতালিয়া শিরোপা উপহার দেন নাপোলিকে। ১২ বছরের কোচিং ক্যারিয়ারে এটাই গাত্তুসোর একমাত্র শিরোপা। এই সময়ের মধ্যে ৯টি ক্লাবে কোচিং করিয়েছেন, যার মধ্যে ছিল এসি মিলান, ভ্যালেন্সিয়া ও মার্সেই। 

৪৭ বছর বয়সী গাত্তুসোর মূল চ্যালেঞ্জ ইতালিকে আগামী বিশ্বকাপের টিকেট উপহার দেয়া। গত দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালিয়ানরা বিশ্বকাপের মঞ্চে খেলার জন্য মুখিয়ে আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন