Logo
Logo
×

বিশেষ সংবাদ

অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে এসি মঞ্জুরুল আলম

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে এসি মঞ্জুরুল আলম

অবৈধ অটোরিকশার বিরুদ্ধে মাঠে এসি মঞ্জুরুল আলম

রাজধানীর পুরান ঢাকার সড়কে অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ এবং যানজট কমাতে অভিযান পরিচালনা করছে লালবাগ ট্রাফিক পুলিশ। লালবাগ ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মঞ্জুরুল আলমের নেতৃত্বে তাঁতীবাজার, নয়াবাজার ও বাবুবাজার ব্রিজ এলাকায় এ অভিযান প্রতিদিন পরিচালিত হয়।

পুরান ঢাকার ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চাপ, সরু রাস্তা এবং নিয়মবহির্ভূত যান চলাচলের কারণে প্রায়ই সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী ও কর্মজীবী মানুষ। এ পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লালবাগ ট্রাফিক বিভাগের কোতোয়ালি জোন।

অভিযানের অংশ হিসেবে তাঁতীবাজার, নয়াবাজার ও বাবুবাজার ব্রিজ এলাকায় অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, প্রতিদিন অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশা ডাম্পিং ও ক্যাবল তার কাঁটা হয়। এসি এ কে এম মঞ্জুরুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের লক্ষ্য সড়কে নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা।

যানজট কমাতে কঠোর অবস্থান

পুরান ঢাকার ব্যস্ত সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল, যানবাহনের চাপ ও যানজটের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে তাঁতীবাজার ও নয়াবাজারের প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ট্রাফিক পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিনিয়ত অবৈধ ব্যাটারিচালিত অটো রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে কোতোয়ালি ট্রাফিক জোন।

যানজট কমাতে পুলিশের অভিযানকে স্বাগত জানাচ্ছেন যাত্রীরা

পুরান ঢাকার সড়কে যানজটের ভোগান্তির কথা তুলে ধরে কেরানীগঞ্জগামী এক যাত্রী ওবায়দুল্লাহ বলেন, আগের তুলনায় সড়কে অনেকটাই যানযট কমেছে । অটোরিকশার কারণে সড়কে যানজট  নিয়মিত যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ওবায়দুল্লাহ বলেন, “যানজট কমাতে পুলিশের এই অভিযান আসলেই ভালো উদ্যোগ। প্রধান সড়কে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধ করতে পারলে যানযট থাকবে না । 

সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন কোতোয়ালি ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মন্জুরুল আলম ।

তিনি বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান চলছে। তাঁতীবাজার ও নয়াবাজারের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কাজ করছে।”

অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পথচারী ও যাত্রীরা।

পুরান ঢাকার বাসিন্দা ও পথচারীদের প্রত্যাশা, নিয়মিত অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজটের ভোগান্তি কমবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন