Logo
Logo
×

ধর্ম

সৌদি আরবে আরাফার ময়দানে হজের খুতবা শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:০৭ পিএম

সৌদি আরবে আরাফার ময়দানে হজের খুতবা শুরু

সৌদি আরবে পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

আরবি বর্ষপঞ্জি অনুসারে আজ ৯ জিলহজ, যা পবিত্র ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। দিনব্যাপী ইবাদত, দোয়া ও মোনাজাতে মশগুল রয়েছেন হাজিরা। সকাল থেকে তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে তাওহিদের ধ্বনি—“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক, লা শারিকা লাকা।”

সাদা দুই টুকরা কাপড়ে ইহরাম পরিহিত হজযাত্রীরা মিনায় ফজরের নামাজ আদায় শেষে আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। এই ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি ধারণ করে লাখো মুসলিম সমবেত হয়েছেন এই পবিত্র প্রান্তরে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন