Logo
Logo
×

ধর্ম

যে আমল জীবনে একবার হলেও করতে বলেছেন মহানবী (সা.)

Icon

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম

যে আমল জীবনে একবার হলেও করতে বলেছেন মহানবী (সা.)

ছবি : সংগৃহীত

আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার চাচা সাইয়্যিদুনা আব্বাস (রা.)-কে একটি বিশেষ নামাজ শেখান, যার নাম সালাতুত তাসবিহ। এই নামাজের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের, প্রকাশ্য ও গোপন, ছোট-বড় সব ধরনের পাপ ক্ষমা করে দেন আল্লাহ তায়ালা—এমনটাই বর্ণিত হয়েছে হাদিসে।

নবীজী (সা.) পরামর্শ দেন, সম্ভব হলে প্রতিদিন, না হলে প্রতি শুক্রবার, তাও না হলে মাসে একবার, অথবা অন্তত জীবনে একবার হলেও এই নামাজ আদায় করা উচিত।

পড়ার পদ্ধতি চার রাকাত সালাতুত তাসবীহ নফল নামাজের নিয়ত করে যথারীতি সূরা ফাতেহার পর সূরা/কিরাত পাঠ করে তারপর দাঁড়ানো অবস্থাতেই উক্ত তাসবীহ ১৫ বার পড়বে, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবীহ পড়ার পর উক্ত তাসবীহ ১০ বার, তারপর রুকু থেকে উঠে ’রব্বানা লাকাল হামদু’ বলার পর উক্ত তাসবীহ ১০ বার, তারপর সিজদায় গিয়ে সিজদার তাসবীহ বলার পর উক্ত তাসবীহ ১০ বার, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে বসে ১০ বার পড়বে। তারপর দ্বিতীয় সিজদায় একইভাবে ১০ বার, তারপর দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে ১০ বার পড়বে। এই হল ১ রাকাতে ৭৫ বার। 

এরপর (আল্লাহু আকবার বলা ছাড়াই) দ্বিতীয় রাকাতের জন্য উঠবে এবং এইভাবে দ্বিতীয় রাকাত পড়বে। যখন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়্যাতু... পড়ার জন্য বসবে, তখন আগে উক্ত তাসবীহ ১০ বার পড়বে তারপর আত্যাহিয়‍্যাতু পড়বে। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবে। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবীহ পাঠ করবে।

সালাতুত তাসবিহতে যে তাসবি পাঠ করা হয়

 سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াল হামদুলি-ল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার

অর্থ :  আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ কোনো কোন মাবুদ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ। (সুনানে আবু দাউদ, হাদিস : ১২৯৯)

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন