Logo
Logo
×

রাজনীতি

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: রাশেদ খান

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: রাশেদ খান

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহ শহরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়, ঈদ শোভাযাত্রা ও গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এসময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে। এটি সদর উপজেলার মধুহাটি-সাধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ খান বলেন, ‌নির্বাচনে চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহ্বান জানাই। এসময় সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব আগামী নির্বাচনে মানুষ বেছে নেবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন,জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন