Logo
Logo
×

রাজনীতি

এটিএম আজহারকে রংপুর-২ আসনের প্রার্থী ঘোষণা জামায়াতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

এটিএম আজহারকে রংপুর-২ আসনের প্রার্থী ঘোষণা জামায়াতের

মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা এটিএম আজহারুল ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ জুন) জেলার তারাগঞ্জে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

এ সময় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম বলেন, ‘যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারাই আজ পালিয়েছে। তাদের ঠিকানা অন্যখানে, একটু শব্দ হলেই তারা সেখানে পালিয়ে যায়। যাদের ঠিকানা অন্যখানে তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোনো উপকার সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিগত বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচারে শুধু জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই মতের বিপক্ষে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামের নেতারা মৃত্যুকে আলিঙ্গন করেও এদেশ ছেড়ে পালায়নি। যারা জুলুম নির্যাতন চালিয়েছে তারাই পালিয়েছে।’

দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার সকালে বিমানযোগে নিজ জেলা রংপুরে যান সদ্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের আট জেলার আমির ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

এরপর এদিন দুপুরে ঈদ পুনর্মিলনী ও শোকরানা সমাবেশে যোগ দেন এটিএম আজহার। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকাল ৪টায় বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে গণসংবর্ধনায় অংশ নেন এটিএম আজহার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন