Logo
Logo
×

রাজনীতি

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক : সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:১৬ পিএম

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক : সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ডরচেস্টার হোটেলে এ বৈঠক হয়।

বৈঠকে শেষে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ হয়েছে। এরপর তারেক রহমান দলের মহাসচিবকে ফোন করে আলোচনা করেছেন।

বৈঠকের বিষয় নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল।

বিএনপির একটি সূত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ফলপ্রসূ হয়েছে দাবি করেছে।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন