Logo
Logo
×

রাজনীতি

ড. ইউনূসকে যা উপহার দিলেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

ড. ইউনূসকে যা উপহার দিলেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয়েছে ৩টা ৩৫ মিনিটে।


এক ঘণ্টা ৩৫ মিনিটের এ বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন।

এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে উপহারের ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়।

বৈঠক শেষে উভয়পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে লন্ডনে দেশি-বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান। এদিন তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হন।


 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন