Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

ছবি- সংগৃহীত

বিএনপির একটি প্রতিনিধিদল চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছে। জানা গেছে,  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্তত ১০ জন এ সফরে যাচ্ছেন।

আগামী ২৪ জুন চীনে যাওয়ার যাওয়ার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল চীন যাচ্ছে। চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফর। এদিকে ১৭ জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। 

জানা গেছে, প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বিভিন্ন সময় সংলাপ করে থাকে। এর আগেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে চীন আমন্ত্রণ জানিয়ে ছিল। 

আরএস/ 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন