Logo
Logo
×

রাজনীতি

এপ্রিলে নির্বাচনে ‘আপত্তি’ নেই সারজিসের

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:১৩ পিএম

এপ্রিলে নির্বাচনে ‘আপত্তি’ নেই সারজিসের

গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না।’

‘তবে এক যুগের অবৈধ নির্বাচন ও জুলাই অভ্যুত্থানের পরে ২০২৬ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি, কিংবা পেশিশক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না।’

তিনি আরো লিখেছেন, ‘একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ যে নিরপেক্ষ ভূমিকা পালন করার মত দক্ষ ও যোগ্য, দৃশ্যমান কাজের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে হবে।

এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয় সেদিকে সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। বড়-ছোট সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত পূরণ করতে হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন