Logo
Logo
×

রাজনীতি

ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই : ডা. শফিকুর

Icon

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:১৮ পিএম

ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই : ডা. শফিকুর

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে।’

আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরের আল-ফারুক একাডেমিতে দলের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দপুরের আল-ফারুক একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমির দলের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসাই আমাদের আকাঙ্ক্ষা। এ জন্য ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

জামায়াতের আমির দলের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, ‘বুঝেশুনে জনশক্তিকে পরিচালনা করতে হবে। সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী বিচার হবে। ব্যক্তি নিজেকে পাহারা দেবে, সংগঠন সবাইকে পাহারা দেবে।’ সব ইসলামী দল, শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আবদুর রশীদ এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিরেরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন