শহীদ জিয়ার গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে চাই : তারেক জিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:৫০ পিএম
ছবি-সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় নির্বাহী কমিটির যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বক্তব্যের শুরুতে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে মাহফিলে উপস্থিত উলামা মাশায়েখ, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও কমিউনিটির নাগরিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন , বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে বিগত দিনের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আকাঙ্খাকে পূরণ করতে আগামী দিনে মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাছে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা তাঁর জন্য আজকে আল্লাহর দরবারে দোয়া করবো। আমরা আজকের এই দিনটিকে উপলক্ষ করে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই নয় , তিনি যেরকম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক একইভাবে আমরা করার চেষ্টা করবো।
আজকের এই দিনে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আমরা যেমন তার জন্য দোয়া চাইবো তেমনি বাংলদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মাহুতি দিয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো। আমরা অনেকেই অনেক আপনজনকে হারিয়েছি, তাঁরা এই মুহূর্তে আমাদের কাছে নেই আমরা সেই মানুষগুলোর জন্যে আল্লাহর দরবারে দোয়া চাই।



