Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার নির্বাচনী এলাকায় দুই যুগ পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৬:১৪ পিএম

শেখ হাসিনার নির্বাচনী এলাকায় দুই যুগ পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

গোপালগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন।

এই সম্মেলনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। উপজেলা সদরের প্রতিটি সড়কে পোস্টার ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেয়ে। সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতাদেরকে শুভেচ্ছা জানিয়ে গোপালগঞ্জ - পয়সারহাট সড়কের নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

আগামীকাল রবিবার (১জুন) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সম্মেলনটির উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির সাংগঠনকি সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।

এ ছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী সম্মেলনে উপস্থিত থেকে প্রধান বক্তার বক্তব্য রাখবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, এই সম্মেলনকে সফল করতে উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন প্রস্তুতি সভা করেছি।

আশা করছি এই সম্মেলনে কয়েক হাজার লোক উপস্থিত হবেন। ইতোমধ্যে সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  

উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরে আমাদের দলীয় নেতা-কর্মীরা দলীয় সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

আগামীকাল রবিবার প্রায় দুই যুগ পরে উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে নেতা-কর্মীরা যোগদান করবে। ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীরা এ সম্মেলনে যোগদানের জন্য তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি হাজার হাজার নেতা-কর্মী যোগদান করে সম্মেলনকে সফল করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন