Logo
Logo
×

রাজনীতি

সংকটের সময়ে রাজনৈতিক ঐক্যের বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

Icon

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৩:২৫ পিএম

সংকটের সময়ে রাজনৈতিক ঐক্যের বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি : সংগৃহীত

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংকটময় মুহূর্তে বিভেদ ভুলে দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার জাতীয় চরিত্র বজায় থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।  

রোববার (২৫ মে) সকালে চট্টগ্রামে জুলাই হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।  

তিনি বলেন, দেশের যেকোনো সংকটকালে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলো ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে প্রতিরোধ গড়েছে।  

এ সময় তিনি দ্রুত বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান।  

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা কোনো দলের প্রতিনিধি নন। তবে তাদের নিয়ে দলীয় ট্যাগিং করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।  

তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন