Logo
Logo
×

রাজনীতি

আন্দোলন আপাতত স্থগিত করেছেন ইশরাক, অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৬:৩৮ পিএম

আন্দোলন আপাতত স্থগিত করেছেন ইশরাক, অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে আইনি বাধা দূর হওয়ার পর আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।  

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ইশরাক হোসেন বলেন, সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

তিনি আরও বলেন, "আমাকে মেয়র পদে শপথগ্রহণে বাধা দেওয়ার জন্য একটি ভুয়া রিট করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আদালতের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যা আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি। আশা করি, অন্তর্বর্তী সরকার আর কালক্ষেপণ না করে আদালতের আদেশ দ্রুত বাস্তবায়ন করবে।"  

আন্দোলনের ফলে জনভোগান্তির সৃষ্টি হয়েছে উল্লেখ করে ঢাকাবাসীর প্রতি ক্ষমা চেয়েছেন বিএনপির এই নেতা।  

এদিকে, ইশরাক হোসেনের শপথগ্রহণ ঠেকানোর রিট বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দিয়েছে, যার ফলে তার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পথে আর কোনো বাধা নেই।  

ইশরাক বলেন, "আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর।"  

বিএনপি নেতা আরও জানান, আন্দোলনের প্রেক্ষাপট একদিন জনগণের কাছে স্পষ্ট হবে, এবং তারা বুঝতে পারবেন এর প্রয়োজনীয়তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন