Logo
Logo
×

রাজনীতি

আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা

আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, দেশের কথা চিন্তাভাবনা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল, কিন্তু সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ধানাইফানাই করার পরই দেশে অস্থিরতা শুরু হয়েছিল। দেশের বৃহত্তম স্বার্থে যদি প্রয়োজন হয় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সফরকালে আমিরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দু’দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন। জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ দলের সিনিয়র নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন