Logo
Logo
×

রাজনীতি

সাবেক মন্ত্রী নানকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

সাবেক মন্ত্রী নানকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন